বিশ্বম্ভরপুরে মাছের পোনা অবমুক্তকরণ || ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত September 22, 2022
বিশ্বম্ভরপুরে মাছের পোনা অবমুক্তকরণ || ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, মৎস্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। সুনামগঞ্জ মাছের এলাকা। হাওর সমৃদ্ধ এই জেলায় মৎস্যজীবীরা যাতে ছোট মাছ ও পোনামাছা মারা ও ধরা থেকে বিরত থাকেন সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বৃহস্পতিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত করার সময় তিনি একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, জলমহাল ইজারাদারকে ইজারার নীতিমালা অনুসরণ করে হাওর ব্যবস্থাপনা করতে হবে। হাওর ব্যবস্থাপনা নীতিমালা নিশ্চিত করতে পারলে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাদি উর রহিম জাদিদ, থানার অফিসার ইনচার্জ মো ইকবাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো আব্দুল কাদির ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো মেহেদি হাসান।
অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১টি পরিবারের মাঝে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে বিতরণ করেন।