নবীগঞ্জের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান

প্রকাশিত September 21, 2022
নবীগঞ্জের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পর্যায়ে স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি উত্তম কুমার পাল হিমেল মঙ্গলবার রাতে সম্মাননা স্মারক দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ প্রমুখ।