হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হলো।
বুধবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাহাড়া ইউনিয়নের মাউতি বিল জলমহাল সংলগ্ন প্লাবনভূমিতে এই পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস, শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানি বিশ্বাস, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন।