নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জে আনুষ্ঠানিকভাবে বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্মাকে বরণ করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সোমবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে সুনামগঞ্জে বদলি হওয়া বিদায়ী ইউএনও শেখ মহি উদ্দিন ও নবাগত ইউএনও ইমরান শাহরীয়ারের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ ও প্রধান শিক্ষক রুবেল মিয়ার যৌথ পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল দেব, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ শাহনূর আলম ছানু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় প্রমুখ