এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংগঠনের আসন্ন নির্বাচনে সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার মো আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ দিন শহীদ উদ্দিন চৌধুরী সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।
আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও সহসাধারণ সম্পাদক পদে মো সাহিদ মিয়া ও মো আব্দুল কদ্দুছ মনোনয়নপত্র দাখিল করলেও আব্দুল কদ্দুছ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সাহিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন।
সংগঠনের কার্যকরী কমিটির ২০টি পদের মধ্যে ১৮টি পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
৮ অক্টোবর গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।