মধ্যনগরে ইউএনওর সংবর্ধনা || দুর্গাপূজা নিয়ে ওসির মতবিনিময়

প্রকাশিত September 18, 2022
মধ্যনগরে ইউএনওর সংবর্ধনা || দুর্গাপূজা নিয়ে ওসির মতবিনিময়

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা সন্তান নাহিদ হাসান খানকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন।
শনিবার দুপুরে সংবর্ধনা জ্ঞাপনকালে ইউএনও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের স্বপ্নপূরণে নিজের শ্রম ও মেধা উৎসর্গ করার প্রত্য়য় ব্যক্ত করেন।
একই দিন থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক নাজমুল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মধ্যনগর উপজেলার ৪ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এবার নবগঠিত এ উপজেলায় ৩৩টি মণ্ডপে শরদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধ্যনগর শাখার সভাপতি দেবল কিরণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় এতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।