নবীগঞ্জে মা-বাবার অবাধ্য ছেলের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত September 14, 2022
নবীগঞ্জে মা-বাবার অবাধ্য ছেলের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি : মা-বাবাকে চরমভাবে অপমান, শারীরিক আঘাত ও ভয় দেখিয়ে টাকা আদায় করার অপরাধে ছেলেকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া (২৫) উপজেলার কালিয়ারভাঙা গ্রামের মজিবর রহমানের ছেল।
অবাধ্য এই সন্তান সবসময় মা-বাবাকে অপমান করতো। প্রায়ই করতো শারীরিকভাবে লাঞ্ছিত। এছাড়া নির্যাতনের ভয় দেখিয়ে টাকা-পয়সা আদায় করতো।
মঙ্গলবারও সে মাকে আঘাত করলে মা-বাবা বাধ্য হন সন্তানের বিরুদ্ধে উপজেলার প্রশাসনে অভিযোগ করতে। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বল মিয়াকে দণ্ডিত করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা দেন নবীগঞ্জ থানার এস আই নাঈমের নেতৃত্বেেএকদল পুলিশ সদস্য।