হবিগঞ্জ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৫০ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত September 13, 2022
হবিগঞ্জ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৫০ জনের মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো সজিব আলী সহ বিভিন্ন পদে ৫০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে পৌর বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো আব্দুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার উমেদ আলী শামীম, শ্রমিক নেতা শাহাব উদ্দিন, হাবিবুর রহমান জিতু, আজিজুর রহমান ও অন্যান্য নেতা।
সংগঠনের ২০টি পদে মনোনয়নপত্র দাখিল হয়েছে। তবে সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় শহিদ উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
আগামী ৮ অক্টোবর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।