হাবিবুর রহমান হাবিব, শাল্লা : জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংক দৌড়ে স্বর্ণ জয়ী রিজু চন্দ্র দাস ও উপস্থিত বক্তৃতায় শুভেচ্ছা মেডেল প্রাপ্ত সৌভিক দাশ শায়ন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে।
শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের এ দুই সদস্য সোমবার সকালে নিজের এলাকায় পৌঁছলে, শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় তাদেরকে উপজেলা শিক্ষা অফিসে ফুল দিয়ে বরণ করেন ও কেক কাটেন।
এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা মো আবু রায়হান সহ শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব দুই কৃতি শিশু প্রতিযোগীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট ও সম্মানী উপহার প্রদান করেন।
উল্লেখ্য, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের অংক দৌড়ে রিজু চন্দ্র দাস জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আর উপস্থিত বক্তৃতায় শুভেচ্ছা মেডেল পায় সৌভিক দাশ শায়ন।