হবিগঞ্জ প্রতিনিধি : এসএসসি ৯৫ ব্যাচ সিলেট বিভাগের উদ্যোগে বন্যাদুর্গত ৩০টি পরিবারকে ২ লাখ ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
এসএসসি ৯৫ ব্যাচ সিলেট বিভাগের এডমিন সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও মডারেটর অ্যাডভোকেট এম এ মজিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা ও হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহ সালাহউদ্দিন টিটু।
বন্যা দুর্গতদের প্রত্যেক পরিবারকে নগদ ৮ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
উল্লেখ্য, ইতঃপূর্বে এসএসসি ৯৫ সিলেট বিভাগের উদ্যোগে অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা ও টমটম গাড়ি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।