হাবিবুর রহমান হাবিব, শাল্লা : শনিবার ৩ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা সদর একাদশ ও শাল্লা উপজেলা সদর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে ৩টায় শাল্লা উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে শাল্লা উপজেলা ক্রীড়ামোদী ফুটবল প্রেমীদের সহযোগিতায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায় ও যুগ্ন সম্পাদক সুব্রত কুমার দাশ জানান, এই প্রীতি ফুটবল ম্যাচে জেলার প্রথম সারির খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।
ফুটবল ম্যাচের খেলা দেখার জন্য উপজেলা ক্রীড়ামোদীদের পক্ষ থেকে উদ্দেশ্যে মাইকিং সহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।