সুনামগঞ্জে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

প্রকাশিত September 2, 2022
সুনামগঞ্জে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

সুনামগঞ্জে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের হাতে সনদপত্রসহ পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগার সুনামগঞ্জের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে। লাইব্রেরিয়ান মো আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রভাষক মশিউর রহমান, অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন ও সংবাদিক এমরানুল হক চৌধুরী।
প্রতিযোগিতায় জেলার ১২ উপজেলার অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়।
শিশুদের অভিভাবকদের জন্যও প্রতিযোগিতার আয়োজন কর হয়েছিল।–সংবাদ বিজ্ঞপ্তি