ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু আহত অপরজন

প্রকাশিত August 30, 2022
ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু আহত অপরজন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদীঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন সহোদরের মধ্যে দুই সহোদর মারা গেছেন। আহত হয়েছেন অপরজন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই মিলে নৌকায় শালদীঘা হাওরে বাঁশের চাঁই নিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মারা যান খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) । আরেক ভাই আহত হন। খবর পেয়ে স্বজনরা মরদেহ দুটি ও আহতকে উদ্ধার করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।