জকিগঞ্জে ২টি পরিবরকে গৃহনির্মাণ করে দিয়েছে জামায়াতে ইসলামী

প্রকাশিত August 29, 2022
জকিগঞ্জে ২টি পরিবরকে গৃহনির্মাণ করে দিয়েছে জামায়াতে ইসলামী

বন্যা পরবর্তী ধারাবাহিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্ত ২টি পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা গৃহ নির্মাণ করে দিয়েছে।
সোমবার উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রামের মো কনু মিয়ার ও পশ্চিম ঘুটারগ্রামের কাওছার আহমদের জন্য নির্মিত ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
এ সময় উপস্থিত ছিলেন, দলের জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দিন, অন্যতম নেতা মাওলানা মুহিবুর রহমান জামিল, বিশিষ্ট আলেম মাওলানা খলিলুর রহমান আটগ্রামী, মনির আহমদ খান, বিশিষ্ট মুরব্বি এনাম উদ্দিন, ছাত্রশিবির নেতা সিদ্দিক এলাহী চৌধুরী ইউসুফ, সুলতান আহমেদ প্রমূখ।-সংবাদ বিজ্ঞপ্তি