সুনামগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ জেপি সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার রাতে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা সোহেল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল লতিফ জেপি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পংকজ কান্তি দে, কুলেন্দু শেখর দাস, লতিফুর রহমান রাজু, বিন্দু তালুকদার, মাহতাব উদ্দিন তালুকদার, সেলিম আহমদ তালুকদার ও হিমাদ্রি শেখর।
পরে ১০৭ জন সংবাদকর্মীকে আর্থিক সম্মাননা প্রদান করা হয়।