পুলিশের মাদকবিরোধী সেলের অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫ কেজি গাঁজাসহ একজন আটক হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (অতিরিক্ত ডিআইজি) এর দিক-নির্দেশনায় মাদকবিরোধী সেলের ইনচার্জ নির্মল চন্দ্র দেবের নেতৃত্বে রবিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাটিলা গ্রামের সোনাটিলা-কানাইজুড়ী রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো রাশেদ মিয়া (৩২) নামের এক যুবককে আটক করে তার পিঠে ঝুলানো স্কুলেব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। সে কুমিল্লা সদর থানার শাসনগাছা (উত্তরপাড়া) এলাকার মো কামাল মিয়ার ছেলে।
এ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মাদকবিরোধী সেলের এসআই (নি) সজল দাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোয়াইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছিল বলে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো লুৎফর রহমান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি