জকিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

প্রকাশিত August 26, 2022
জকিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা সদরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিমিটেড জকিগঞ্জ শাখার সহযোগিতায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সিলেটের সহকারী মহাব্যবস্থাপক আজিজুর রহমান। রিসোর্স পারসন ছিলেন, বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্মব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মো হাবিবুল্ল্যাহ, উপপরিচালক (মুদ্রা ও দাবি শাখা) শংকর চন্দ্র অলমিক ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো শেখ ফরিদ।
আরও উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, জকিগঞ্জ উপজেলার সকল তফসিলি ব্যাংকের ম্যানেজার, ক্যাশ ইনচার্জ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীবৃন্দ। সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার তপন কুমার মন্ডল। কর্মশালরা আয়োজনে সহযোগিতায় ছিলেন সিনিয়র অফিসার সালাউদ্দীন ফরহাদ, আপ্তাব হোসেন ও জাবেদ হোসেন। সঞ্চলনায় ছিলেন, মনির উজ জামান।