নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামে শ্রীকৃষ্ণ চৈতন্য পারমার্থিক সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এতে ছিল, গীতাপাঠ, বৈদিক নাটক, ভজন সংগীত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা।
শুক্রবার সন্ধ্যায় কানাই লাল সরকারের সভাপতিত্বে ও শ্রীকৃষ্ণ চৈতন্য পারমার্থিক সংঘের সভাপতি পংকজ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন শাখা সভাপতি জ্যোতিষ রায়, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়, সহসভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক নক্যজিত চক্রবর্ত্তী, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সিংহ, সাংগঠনিক সস্পাদক পরিমল মালাকার, এ এস আইজামাল, নিবারন সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, রাজেন্দ্র সরকার রাজন।