সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, লেখাপড়ার মান্নোয়নে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী হতে হবে। এ জন্য সচেতন হতে হবে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও। উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন উন্নয়ন সম্ভাবনাময় একটি দেশ। আগামী প্রজন্ম দেশকে একটি উন্নত জাতি হিসাবে উপহার দিতে পারে।
রবিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুরে মো আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্ব ও সমাজসেবী জুনাইদ হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আউয়াল টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো আব্দুল কুদ্দুছ তালুকদার।-সংবাদ বিজ্ঞপ্তি