পেট্রোল এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত August 20, 2022
পেট্রোল এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার দক্ষিণাংশে পেট্রল ও এলপিজির সহজ লভ্যতা নিশ্চিত করতে জগন্নাথপুরের মমিনপুর এলাকায় নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
আশা করা হচ্ছে, এখন আর পাগলা- জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক ও জগন্নাথপুর-বিশ্বনাথ-রশীদপুর-সিলেট সড়কে চলাচলকারী যানবাহনকে জ্বালানি সংকটে পড়তে হবেনা।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শনিবার সকালে এই ফিলিং স্টেশন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাবির গ্রুপের চেয়ারম্যান ফরিদ নাবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আকমল হোসেন, সাধারণ সম্পাদক মো রেজাউল করিম রিজু, নাবির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলোয়ার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মো সিদ্দিকুর রহমান তালুকদার।