বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

প্রকাশিত August 19, 2022
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সিলেটের গোয়াইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ত্রাণ বিতরণ করেছে।
শুক্রবার সকালে উপজেলার নন্দিরগাঁও ও তোয়াকুল ইউনিয়নের একশ পরিবারের মধ্যে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের আর্থিক সহযোগিতায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিরতণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক। এছাড়াও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার ডা ফকর উদ্দিন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।-সংবাদদাতা