বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফেঞ্চুগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত August 19, 2022
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফেঞ্চুগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাছিম আলী সরকারি উচ্চবিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও জালালাবাদ লিভার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
জালালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে ডা রাশেদুল হাসান সুজনের নেতৃত্বে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের একদল তরুণ চিকিৎসক ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন। আর জালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পটিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।
ক্যাম্পে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।–সংবাদ বিজ্ঞপ্তি