হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশিত August 16, 2022
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈয়ে অবস্থিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণের সময় হবিগঞ্জে কর্মরত ও হবিগঞ্জ শহরস্থ কৃষিবিদ্গণ উপস্থিত ছিলেন। এসময় তারা কালো ব্যাজ ধারণ করেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি থেকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।-সংবাদদাতা