হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা যেমনিভাবে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা এনেছিলেন, তেমনিভাবে এখন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ায় একটি মহল আবারও দেশবিরোধী চক্রান্ত শুরু করেছে।
রবিবার হবিগঞ্জের চুনারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩৫ জন মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
চুনারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকও এ সময় বক্তব্য দেন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।