বানিয়াচংয়ে সীরাতুন্নবী মহাসমাবেশ ভারতের আসজাদ আল মাদানী

প্রকাশিত August 12, 2022
বানিয়াচংয়ে সীরাতুন্নবী মহাসমাবেশ ভারতের আসজাদ আল মাদানী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে সীরাতুন্নবী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের সাগরদিঘির পশ্চিমপাড় ঈদগা ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসূল আসজাদ আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শিক্ষক মুফতি শিহাব উদ্দিন, সিলেটের হাফিজ মাওলানা মুহসিন আহমেদ ও মাওলানা মোশাহিদ আহমেদ কাশেমী। সভাপতিত্ব করেন, শায়েখ মখলিছুর রহমান। পরিচালনা করেন, মাওলানা আব্দুল জলিল ইউসূফী।
মহাসমাবেশে প্রায় ১৫ হাজার মুসল্লির সমাগম ঘটে। এতে দেশ, জাতি ও বিশ্বাবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।