কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবি সিলেট জেলা শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে ধানের বীজ, মাছের পোনা, মুরগির বাচ্চা ও মুরগির খাবার বিতরণ করা হয়।
এছাড়াও আড়াইশো গবাদিপশুকে টিকা দেওয়া হয়।
কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেআইবি সিলেট জেলা শাখার সভাপতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো সাজিদুল ইসলাম। সহসাধারণ সম্পাদক ড সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় অতিথি ছিলেন, কৃষিবিদ ইনস্টিটিউট ঢাকা মেট্রোপলিটন শাখার সাধারণ সম্পাদক ড মো তাসদিকুর রহমান সনেট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, কেআইবি ঢাকা মেট্রোপলিটন শাখার যুগ্মসাধারণ সম্পাদক এ এফ এম মাহবুবুল হাসান মাহবুব এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড এম এম মাহবুব আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেআইবি সিলেটের সহসভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রুস্তম আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড এম আই নজরুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সাবেক যুগ্মপরিচালক মো আবু নাসের, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ লুৎফর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হুসেন ইমাদ, সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভা প্রা) ডা মো জোনায়েদ কবীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সাহা, অতিরিক্ত পরিচালক (ফার্ম) মোহাম্মদ ছায়াদ মিয়া, উপরেজিস্ট্রার ডা সন্তোষ রঞ্জন পাল, ডা ফখর উদ্দিন, উপপরিচালক (অর্থ) সুমিত সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা ঋত্বিক দেব অপু, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক কৃষিবিদ মো এমাদুল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার দাশ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রূপক চন্দ্র দাস, ইউপি প্যানেল চেয়ারম্যান মো জামাল উদ্দিন, সদস্য সুবোধ রঞ্জন দাশ ও মো কুতুব উদ্দিন।
কেআইবি সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক ড সালাহ উদ্দীন আহমদ জানান, সিলেট অঞ্চলে বন্যায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট জেলা শাখার উদ্যোগে ও কেন্দ্রীয় কমিটিসহ সংগঠনের সবার আর্থিক সহযোগিতায় কৃষি সামগ্রী বিতরণ করা হলো।