শাল্লায় সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক

প্রকাশিত August 7, 2022
শাল্লায় সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সুনামগঞ্জের শাল্লা উপজেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেছেন।
রবিবার তিনি এই পরিদর্শনে আসেন। তার সঙ্গে ছিলেন, সহকারী পরিচালক এস এম মুক্তার হোসেন, উপসহকারী পরিচালক মো আব্দুর রফিক ও চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র কুমার রায়। পরিদর্শনকালে মোহাম্মদ শহীদুল ইসলাম সমাজসেবা অধিদফতরের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী অতিথিবৃন্দকে স্বাগত জানান।