এস আর বাদল পরিচালিত ‘মন নিয়ে খেলা’ ছবির শুটিং শুরু

প্রকাশিত July 29, 2022
এস আর বাদল পরিচালিত ‘মন নিয়ে খেলা’ ছবির শুটিং শুরু

তরুণ চলচ্চিত্র নির্মাতা এস আর বাদল পরিচালিত নতুন সিনেমা ‘মন নিয়ে খেলা’র শুটিং শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকায় বিএফডিসিতে প্রথম পর্যায়ের চিত্রধারণের কাজ শুরু হয়।
ছবির পরিচালক এস আর বাদল জানান, প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক বীরজান ও নবাগতা স্বর্ণালীসহ অন্য শিল্পীরা।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। অবশেষে ক্যামেরা ওপেন করা হলো। এফডিসির পার্ট শেষ করে কক্সবাজারে শুটিং করতে যাবো। ছবিটির গল্পেও চমক থাকছে। আশা করছি, মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে পারবো।’
‘মন নিয়ে খেলা’র ছবিটি এ বছরের শেষদিকে মুক্তি দিতে শুটিংয়ের প্ল্যানিং হচ্ছে বলে পরিচালক জানিয়েছেন।
মাসুদ মাতুব্বর চলচ্চিত্র ব্যানারে ‘মন নিয়ে খেলা’ সিনেমার কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। ছবিতে বীরজান ও স্বর্ণালী ছাড়াও অভিনয় করছেন মাসুদ, তুশি, আনোয়ার সিরাজী, রেজা হাসমত প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি