হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের ফুলতলি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সন্ত্রাসী তোয়াব বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পাহাড় দখলসহ অনেককে ভিটেবাড়ি ছাড়া করেছে তারা। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে গুম করা হয়।
ইউপি মেম্বার নূরুজ্জামান কয়েকদিন আগে তোয়াব আলীর পাহাড় কাটার প্রতিবাদ করায় তাকে ও তার ভাইদেরকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ইউপি সদস্য নূরুজ্জামান এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
মানববন্ধন থেকে গ্রামবাসী তোয়াব বাহিনীর বিচার এবং ইউপি সদস্য নূরুজ্জামানের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।