নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত July 27, 2022
নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর আগে দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গজনাইপুর ইউনিয়নের গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে গোল দু’টি ২ করেন, মারকুজ মিয়া।
বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে হারিয়ে করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। গোল দু’টি করেন, পূর্ণিমা সরকার।
রেফারির দায়িত্ব পালন করেন, মিজানুর রহমান মিজান, আব্দুল আলীম ও শামীম আহমেদ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী। পরিচালনা করেন, বড় শাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রুবেল মিয়া। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিনুর আক্তার চৌধুরী পান্না, রাহেনা খানম চৌধুরী, সুবিনয় পুরকায়স্থ, বিপুল দেব, প্রভাত ভূষণ রায়, অন্বেষ কুমার দাশ, শামীম আহমেদ, আব্দুল মজিদ, মৃণাল দাশ, মিত্রা চৌধুরী প্রমুখ।