বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে বিজিবির কার্যক্রম অব্যাহত

প্রকাশিত July 26, 2022
বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে বিজিবির কার্যক্রম অব্যাহত

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন নোয়াকোট বিওপি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনগ্রাম ও লুবিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে ত্রাণসামগ্রী দেয়।–সংবাদ বিজ্ঞপ্তি