মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত July 26, 2022
মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা
মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর স্টেডিয়াম মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জোয়াল ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন করে।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান ও মাধবপুর প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া।