শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বানভাসি দুই শতাধিক মানুষের মাঝে চুয়াডাঙ্গার শিল্পীদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে দরিদ্র, বিধবা, অসচ্ছল, শিল্পী, যন্ত্রশিল্পী ও প্রতিবন্ধীদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গার শিল্পীদের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি সরকারিভাবে শুকনো খাবারও বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার সাধারণ সম্পাদক চম্পা তালুকদার, অর্থ সম্পাদক শর্বরী মজুমদার ও গণসংগীত সম্পাদক ইন্দ্রজিৎ দাস সহ গণমাধ্যম কর্মীগণ।