জগন্নাথপুরে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত July 25, 2022
জগন্নাথপুরে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের মেডিক্যাল ক্যাম্প

সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে।
সোমবার দিনভর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লামা টুকেরবাজার বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ও এলাকার ৬ শতাধিক হতদরিদ্র মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পন্সর কোম্পানি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বশির আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা ফজলুর রহিম কায়সার ও উদ্যোক্তা পরিচালক ড সানোয়ার ইসলাম চৌধুরী।
উদ্যোক্তা পরিচালক আব্দুল হান্নানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পে মেডিক্যাল টিমের নেতৃত্ব দেন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহবায়ক প্রফেসর ডা নজরুল ইসলাম ভূইঁয়া। হাসপাতালের অধ্যাপক ডা আল মোহাইমিন, হাসপাতালের উপপরিচালক ডা হিমাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক ডা মারজান আহমদ ও ডা আনোয়ার হোসাইনের নেতৃত্বে ২০ জন চিকিৎসক, নার্স ও স্টাফ মিলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
মীরপুর লামা টুকেরবাজার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস আহমদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত থেকে সহযোগিতা করেন, প্রধান শিক্ষক রুহুল আমীন ভূঁইয়া ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি