তৃণমূল সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে গঠিত ‘তৃণমূল সাংবাদিক সাইটি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার শরীয়তপুরের জাজিরায় জজিরা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত এই সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাহবুবুল আম্বিয়াকে আহবায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন (ভোলা), আবুল কালাম (ঢাকা), মো ইয়াসিন (সাভার), ইউসুফ আকন্দ মজিবর (ময়মনসিংহ), মো সাইফুল ইসলাম, (ঢাকা), মো মানিক মিয়া (মুন্সিগঞ্জ), মো ফারুক হোসেন (শরীয়তপুর), মো আমিরুল ইসলাম শান্ত (রাজশাহী), বদরুল ইসলাম বিপ্লব (রংপুর), শান্তিময় চাকমা (রাংগামাটি) ও বেলাল তালুকদার (মৌলভীবাজার)।
এছাড়া সদস্য করা হয়েছে সোহাগ হাওলাদার, তপু ঘোষাল, আরিফুর রহমান ও রোকসানা আক্তার পিংকিকে।
একই সঙ্গে বিস্তর আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি একটি বিশেষ সভায় ১১ জন সদস্য তৃণমূল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেন।
সংগঠনের নবনির্বাচিত আহবায়ক মাহবুবুল আম্বিয়া বলেন, তৃণমূল সাংবাদিকের ন্যায়সঙ্গত দাবি আদায়ই আমাদের লক্ষ্য। সাংবাদিক সমাজের প্রাণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সাংবাদিকদের বিশেষ করে সারাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময় এই সংগঠন সোচ্চায় থাকবে।-সংবাদ বিজ্ঞপ্তি