হাবিবুর রহমান হাবিব, শাল্লা : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম।
মৎস্য কর্মকর্তা মো মাসুদ জামান খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ উপজেলার ৪ ইউনিয়নের মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ মাছ আহরণ ও নিধনের নীতিমালা নিয়ে আলোচনা করেন।
তারা পোনামাছ ধরা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
পরে মৎষ্য চাষে সফলতার জন্য তিন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।