সুনামগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের নেতৃত্বেেএই অর্থ বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নে অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুমিত রায়, সুনামগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক জহির আলম ও সাংগঠনিক সম্পাদক আসাদ মনি।