জৈন্তাপুর উপজেলায় আইকন ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

প্রকাশিত July 23, 2022
জৈন্তাপুর উপজেলায় আইকন ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
আইকনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দীক ও অর্থ সম্পাদক সৈয়দ জাকির বিল্লাহর তত্ত্বাবধানে ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন, মাওলানা কবির আহমদ, হাফিজ মাসউদ আজহার, মাওলানা রেজাউল করিম, মাওলানা নূরুল ইসলাম, হাফিজ জয়নুল আবেদীন ডালিম, মাওলানা আব্দুল মতিন কোরাসানি, মাওলানা ফাহিম আহমদ, মাওলানা ইমরান আহমদ, হাফিজ সাজ্জাদ হুসাইন রুমন, আব্দুল্লাহ আল মাহফুজ, তাজ উদ্দিন মাসরুর, এ টি এম তানভীর, মিনহাজুল ইসলাম প্রমুখ।
আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ঢেউটিন বিতরণ করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি