হবিগঞ্জে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষিতদের মাঝে ভাতা ও অনুদান বিতরণ

প্রকাশিত July 21, 2022
হবিগঞ্জে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষিতদের মাঝে ভাতা ও অনুদান বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের মাঝে সরকারি অনুদান ও ভাতা বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে বিভিন্ন যুব সংগঠনকেও অনুদান দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যেমে ভাতা ও অনুদান বিতরণ করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির।
হবিগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট আবু জাহির বলেন, একসময় জনসংখ্যার আধিক্যকে দেশের জন্য বোঝা হিসেবে বিবেচনা করা হলেও সেই জনংসংখ্যা এখন জনসম্পদে রূপান্তর হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল ভৌমিক।
পরে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে নির্বাচিত ৯টি যুব সংগঠনকে অনুদানের চেক প্রদান, কম্পিউটার, বেসিক এন্ড আইটি এপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং, ইলেকট্রনিক্স ও পোশাক তৈরি কোর্সের উদ্বোধন এবং যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ৩০ শিক্ষার্থীর মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন।