বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় বন্যাদুর্গত জনগণকে সহায়তা অব্যাহত রয়েছে।
এ কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ ছাতক বিওপি থেকে সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরটিলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।–সংবাদ বিজ্ঞপ্তি