সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি লুৎফুর রহমান, সহসভাপতি সাহিদুল হক সুহেল, আব্দুস ছালিক শিকদার, জুনাব আলী, তজমুল হোসেন জনি, আব্দুল ওয়াসিত বখত, চেরাগ আলী, যুগ্মসাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, হাফিজ শরিফ আহমেদ, দফতর সম্পাদক আব্দুস সাত্তার, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান আরশ, হুমায়ুন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু ফতেহ ফাত্তাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মির্জা ওয়েস, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম লাভলু প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি