সীমান্ত এলাকায় বন্যার্তদের ত্রাণসামগ্রী দিয়ে যাচ্ছে ৪৮ বিজিবি

প্রকাশিত July 13, 2022
সীমান্ত এলাকায় বন্যার্তদের ত্রাণসামগ্রী দিয়ে যাচ্ছে ৪৮ বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ সোনালীচেলা বিওপি থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।–সংবাদ বিজ্ঞপ্তি