বন্যার্ত হতদরিদ্রদের সিলেট বিবেকের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত July 13, 2022
বন্যার্ত হতদরিদ্রদের সিলেট বিবেকের আর্থিক সহায়তা প্রদান

সিলেট বিবেক ৩য় পর্যায়ে বন্যার্ত হতদরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও টাঙ্গুয়ার হাওর সংলগ্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
দিনব্যাপী নৌকায় করে ভোরাঘাট গ্রামের পাটলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোরাঘাট, জামালপুর, তেলীগাঁও, নবাবপুর, মদনপুর ও শ্রীপুর গ্রামের অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে অর্থ বিতরণ করেন, সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, নির্বাহী কমিটির অন্যতম সদস্য স্বপন পাল চৌধুরী ও আজীবন সদস্য রমাকান্ত গুপ্ত রুপু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো বাবুল হোসেন, সহকারী শিক্ষিকা দশমী পাল, সতীশ পাল, আবুল মিরাজ, সুরুজ আলী, প্রণয় পাল, হৃদয় মালাকার, আসাব উদ্দিন, ছিদ্দেক আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার ইন্দ্রপুর, বিনোদপুর, বীরেন্দ্রনগর ও বাগলী গ্রামের বন্যার্ত অর্ধশতাধিক পরিবারকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি