সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
বন্যার্তদেরকে ঈদের আনন্দে যুক্ত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার সকালে উপজেলার বড়বন্দ গ্রামে চরমোনাই পীরের পক্ষ থেকে এ খাবার বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠেনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।