ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তাহিরপুরে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত July 10, 2022
ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তাহিরপুরে ত্রাণসামগ্রী বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পানিবন্দি বিভিন্ন গ্রামে দেড় শতাধিক বন্যার্ত পরিবারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, লবণ, মুড়ি, চিঁড়া, গুড়, মোমবাতি, দেশলাই, বিস্কুট ইত্যাদি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পাল, সিলেট জেলা যুব মৈত্রীর সহসভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, অন্যতম নেতা আকলীমা আক্তার, লাকী আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি