সুনামগঞ্জে আমেরিকা প্রবাসীর পক্ষে অর্থ ও ঈদসামগ্রী বিতরণ

প্রকাশিত July 8, 2022
সুনামগঞ্জে আমেরিকা প্রবাসীর পক্ষে অর্থ ও ঈদসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক অসহায় নারীর মাঝে আমেরিকা প্রবাসী মনোয়ারা বেগমের অর্থায়নে সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা জেলা যুবমহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার হাছন নগর, আরপিননগর, তেঘরিয়া ও ভিটগঞ্জে অসহায় নারীদের বাড়ি বাড়ি গিয়ে এই নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবমহিলা লীগের সদস্য রেহেনা বেগম, মাফরোজা আক্তার মণি, লতিফা চৌধুরী, সুরমা বেগম, রিনা আক্তার, মিনা রানী দাস ও লতিফা আক্তার প্রমুখ।
সানজিদা নাসরিন দিনা ডায়না জানান, আমেরিকা প্রবাসী তার এক বড়বোন মনোয়ারা বেগম এই আর্থিক সহায়তা দিয়েছেন।