গোয়াইনঘাটে ক্ষতিগ্রস্তদের মাঝে হাকিম চৌধুরীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত July 8, 2022
গোয়াইনঘাটে ক্ষতিগ্রস্তদের মাঝে হাকিম চৌধুরীর ঈদ উপহার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক শাহিনুর রহমান রাজন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিফত উল্যাহ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, বিএনপি নেতা ছালিক আহমেদ, হেলাল আহমেদ, ইনছান আলী, আব্দুল হক, ইলিয়াস উদ্দিন ও ছাত্রদল নেতা ফখর উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি