সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলশাইন্দে ৪টি আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের মধ্যে প্রজেক্ট অক্সিজেন টানা ১৭ দিন তিনবেলা রান্না করা খাবার বিতরণ করে।
বৃহস্পতিবার ‘বাড়ি ফেরা’ প্রজেক্টের মাধ্যমে প্রতিটি পরিবারকে নগদ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। তিনি ‘প্রজেক্ট অক্সিজেন টিম করোনাকাল থেকে শুরু করে বন্যা পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করেছে তার খুবই প্রশংসা করেন।
রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান, রাজনীতিবিদ গোলাম কিবরিয়া, সমাজসেবক ইকবাল হোসেন, কাউসার ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান অজি মোহাম্মদ কাউসার, ডা জুনেদ আহমদ, এমাদ উদ্দিন, চিত্রশিল্পী মাহবুবুর রহমান রাজু, আহমদ মিলাদ শাহরিয়ার, দেলোয়ার হোসেন, শাহান আহমদ, জাহেদ আহমদ, সাইরুল ইসলাম ও মাসুম আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি