যুবমহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে খাদ্রসামগ্রী বিতরণ

প্রকাশিত July 6, 2022
যুবমহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে খাদ্রসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী যুবমহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, সাংগঠনিক সম্পাদক মিনা দাস ও জামালগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক লতিফা আক্তার।
পরে সুনামগঞ্জ জেলা যুবমহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার অর্থায়নে শতাধিক বন্যার্ত নারী-পুরুষের মাঝে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়।