খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সিলেটের স্টুডেন্ট ক্লাব বিয়ানীবাজার উপজেলার কাকুরা, দিঘিরপার ও পইলগ্রামে এক হাজার বন্যার্ত মানুষের মাঝে রান্নাকরা খাবার ও মিনারেল পানি বিতরণ করেছে।
কাকুরায় জমশেদ আহমদ উচ্চবিদ্যালয়ে রান্নাকরা খাবার বিতরণ করেন, বিদ্যালয়ের সদস্য শিক্ষানুরাগী সাহেদুর রহমান চৌধুরীর ছেলে মো আল কবির ফাহিম চৌধুরী, নাদিম চৌধুরী, দেবজ্যোতি দাস অর্পণ, সিয়াম আহমেদ, সন্জয় পাল, মোক্তাদির রবিন, নাহিন আহমদ, রেজওয়ান ইসলাম ও নাফিস ইকবাল সহ খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।–সংবাদ বিজ্ঞপ্তি